প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় হাসপাতাল মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বেগম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বেগম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৬৩নং আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ১০নং ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে ১৬৩নং আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, মো. ওমর হাওলাদার, সিপন হাওলাদারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial