পিরোজপুর তেজদাসকাঠী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিলো দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। রবিবার সকাল ১০টার দিকে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ শেষ হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক দিলিপ কুমার মিস্ত্রী, সহকারী শিউলী খানম, শ্যমল কৃষ্ণ সরকার, প্রভাষক সিদ্দিকা বেগম, প্রভাষক রতন কুমার বাছার, সুপ্তি রাণী মৃধা, হাফিজা খানম, শবরী রানী বেপারী, মো. বাদশা মিয়া, মোঃ আলী আকবর, সুদেব কুমার বেপারী, সুশন্তি কুমার ভৌমিক, দেব জ্যোতি কুন্ডু, মাহামুদ মোকারম, সূচিত্রা বাকচিসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
Please follow and like us:
« ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগের নবীন বরণ »
