কাউখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসি কাজীর মায়ের ইন্তেকাল
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি’র মা ঢাকার এ্যাপোলো হাসপাতালে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কয়েকদিন আগে তার ব্রেন ষ্টোক হলে তাকে ঢাকার এ্যপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ নিয়ে স্বজনরা পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Please follow and like us:
« কাউখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সৌর বিদ্যুতে আলোকিত কাউখালীর গ্রামীন জনপথ »
