প্রধান সূচি

Thursday, June 21st, 2018

 

সৌর বিদ্যুতে আলোকিত কাউখালীর গ্রামীন জনপথ

সারাদেশের মানুষ যখন বিদ্যুতের লোডশেডিং এর বিড়ম্বনায় অতিষ্ঠ তখন কাউখালীর গ্রামীণ জনপদ সৌর বিদ্যুতের নিরবচ্ছিন্ন আলোয় আলোকিত। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোর বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে সৌর বিদ্যুৎ। পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীবেষ্টিত ইউনিয়নগুলোসহ অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলো এখন সৌর বিদ্যুতের আলোয় এলাকাবাসীর জীবনযাত্রা বদলে দিয়েছে। অনেক গ্রামের মানুষের কাছে বিদ্যুতের লাইন এখনও স্বপ্ন। তবে বিদ্যুতের সে অভাব পূরণ করে চলেছে সৌর বিদ্যুৎ। রাতের আাঁধারে গ্রামের পর গ্রাম আলোকিত করছে সৌর বিদ্যুতের আলো। এছাড়া  উপজেলার প্রত্যন্ত এলাকায় লাগানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি। দৃষ্টি নন্দন সোলার সিষ্টেম সড়ক বাতিগুলো (ষ্টিটবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসি কাজীর মায়ের ইন্তেকাল

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি’র মা ঢাকার এ্যাপোলো হাসপাতালে আজ বৃহস্পতিবার সন্ধ্যা  ৬ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কয়েকদিন আগে তার ব্রেন ষ্টোক হলে তাকে ঢাকার এ্যপোলো হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ নিয়ে স্বজনরা পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


কাউখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

জেলার কাউখালীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের ডিসিআরপ্রাপ্ত সরকারি সম্পত্তির একাংশ জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা এস. এম দুলাল সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেও কোন সুরহা পায়নি বলে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ডুমুজড়ী গ্রাম নিবাসী মুক্তিযোদ্ধা এস. এম দুলালের স্ত্রী হেপিয়া বেগমের নামে পিরোজপুর জেলা প্রশাসন থেকে  ১০-১১ নং মোকদ্দমা মুলে অর্পিত সম্পত্তির ৮ শতাংশ ভিটি লিজ প্রদান করেন। লিজ গ্রহীতা হেপিয়া বেগম বিগত ১০ বছর ধরে নিয়মিত খাজনা প্রদান করে লিজকৃত জায়গায় দোকান তুলে নিয়মিত ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। হেপিয়া বেগম অভিযোগ করে বলেন সম্প্রতি আমারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির শোডাউন

ইন্দুরকানীতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠি বিশাল শোডাউন করে ৫০০ ফুট পতাকা টানিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা দলের খেলাকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের দেখানোর জন্য উপজেলার ঘোষেরহাট বাজারে ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকরা ৫০০ ফুট পতাকা নিয়ে শোডাউন করে। পরে তারা পতাকাটি বাজারে টানিয়ে দেয়। পতাকা টানানোর পর উৎসুক দর্শকরা রাস্তার পাশে দাড়িয়ে পতাকা দেখে। ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদার জানান, দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থন করি, তাই সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা দলের খেলার দিন আনন্দ উল্লাস করি।


কচুয়ার ডা. তাপস আর নেই

বাগেরহাট জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডা. তাপস কচুয়া উপজেলার চরকাঠী দাসপাড়া এলাকার শরৎ চন্দ্র দাসের ছেলে এবং বাগেরহাটের পলি ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. সুনীল কুমার দাসের ছোট ভাই। তিনি উপজেলার সাইনবোর্ড বাজারে অবস্থিত শরৎ চন্দ্র মেমোরিয়াল ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন। ডা. তাপসের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হলে বাগেরহাট-২ আসনের সংসদবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিএনপি ও যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুচিৎকিসা নিশ্চিত ও তার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,বিস্তারিত পড়ুন


কচুয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে দগ্ধ হয়ে মামুন শেখ (৫০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইনারি খালে এ ঘটনা ঘটে। মামুন একই ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. নাছির জানান, দুপুরে স্থানীয় কালীগঞ্জ বাজার থেকে সবজি ক্রয় করে নৌকায় করে বাইনারি খাল থেকে বাড়িতে যাচ্ছিল। এসময় হাল্কা হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতে সে নদীর মধ্যে পরে যায়। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


পাইকগাছায় পাওয়ার গ্রীড সাবস্টেশন অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

পাইকগাছায় ১৩২-১৩৩ কেভি’র পাওয়ার গ্রীড সাবস্টেশন অনুমোদিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পাইকগাছা-কয়রায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবীতে এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন ও পাইকগাছা নাগরিক কমিটি মিছিল, সভা ও মানববন্ধন করে আসছিল। যার প্রেক্ষিতে এমপি নূরুল হক বিদ্যুৎ মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করে। সে অনুযায়ী পাওয়ার গ্রীড সাবস্টেশন গত বুধবার অনুমোদিত হওয়ার খবর জানার পর বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর সদরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাজার চৌরাস্তা মোড়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় পাটের আবাদ কমে যাচ্ছে

পাইকগাছায় পাটের আবাদ বিগত বছর থেকে অর্ধেকে নেমে এসেছে। ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমেছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরে ছিল ৬ শত ১৫ হেক্টর। এ বছর তোষা পাট ৩শ’ হেক্টর ও দেশী ৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়–লী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন, মোস্তাকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial