প্রধান সূচি

কচুয়ার ডা. তাপস আর নেই

বাগেরহাট জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ডা. তাপস কচুয়া উপজেলার চরকাঠী দাসপাড়া এলাকার শরৎ চন্দ্র দাসের ছেলে এবং বাগেরহাটের পলি ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. সুনীল কুমার দাসের ছোট ভাই। তিনি উপজেলার সাইনবোর্ড বাজারে অবস্থিত শরৎ চন্দ্র মেমোরিয়াল ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন।

ডা. তাপসের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি বাবুল সরদার, শেখ আহসানুল করিম, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তি, বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবালসহ বাগেরহাটের স্থানীয় গণ্যমান্য লোকজন হাসপাতালে ছুটে যান।

বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলার চরকাঠির নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial