কাউখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ
জেলার কাউখালীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের ডিসিআরপ্রাপ্ত সরকারি সম্পত্তির একাংশ জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা এস. এম দুলাল সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেও কোন সুরহা পায়নি বলে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ডুমুজড়ী গ্রাম নিবাসী মুক্তিযোদ্ধা এস. এম দুলালের স্ত্রী হেপিয়া বেগমের নামে পিরোজপুর জেলা প্রশাসন থেকে ১০-১১ নং মোকদ্দমা মুলে অর্পিত সম্পত্তির ৮ শতাংশ ভিটি লিজ প্রদান করেন। লিজ গ্রহীতা হেপিয়া বেগম বিগত ১০ বছর ধরে নিয়মিত খাজনা প্রদান করে লিজকৃত জায়গায় দোকান তুলে নিয়মিত ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। হেপিয়া বেগম অভিযোগ করে বলেন সম্প্রতি আমার দখলকৃত ডিসিআর সম্পত্তি একাংশ একটি প্রভাবশালী মহল দখল করে নিয়ে আমাকে উচ্ছেদের পায়তারা করছে এবং উক্ত প্রভাবশালী ব্যক্তির নামে বেনামে ১৫/১৬টি ভিটি রয়েছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা এস. এম দুলাল দখলকৃত জমি ফেরৎ পাওয়ার জন্য গত ২০ জুন পিরোজপুর জেলা প্রশাসক বরাবার লিখিত আবেদন করেছেন।
