প্রধান সূচি

পিরোজপুরে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুর শহরের সিআইপাড়া সড়কের চাঁদমারি এলাকায় বলেশ্বর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বিক্রম কর্মকার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বিক্রম শহরের বসন্তপুল সড়কস্থ প্রশান্ত কর্মকারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বন্ধুর সাথে বলেশ্বর নদীতে বিক্রম কর্মকার গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
সদর থানার এস. আই মনিরুজ্জামান মুনির জানান, দুপুরে চাঁদমারি এলাকায় বলেশ্বর নদীতে কলেজ ছাত্র বিক্রম কর্মকার ও তার বন্ধু আরিফুল ইসলাম রাব্বি, আবির হোসেন, গোকুল সাহা, আনিছুর রহমান গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বিক্রম কর্মকার হঠাৎ করে পানিতে ডুবে যায়। এসময় তার বন্ধুরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রায় ৩ ঘন্টা পরে নদী থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার জানান, কলেজ ছাত্র বিক্রমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial