Thursday, June 14th, 2018
ইন্দুরকানীতে আত্মসমর্পণকারী ৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে ঈদ সামগ্রী প্রদান
ইন্দুরকানীতে আত্মসমর্পণকারী ৬ মাদকসেবীকে ঈদ সামগ্রী প্রদান করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী থানার আয়োজনে থানা কমপ্লেক্সে আত্মসমর্পণকারী ৬ মাদকসেবীকে ঈদ সামগ্রী বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান। আত্মসমর্পনকারী মাদকসেবীরা হলেন, বালিপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম (৫০), মো. খোকন শেখ (৩২), পত্তাশী গ্রামে মো. তরিকুল ইসলাম (১৬), উমেদপুর গ্রামের মো. কাদের আকন (৪৫), চাড়াখালী গ্রামের মো. জুয়েল পঞ্চাায়েত (২৮), সেউতিবাড়ীয়া গ্রামের হামেদ মাতুব্বর (৫৩)। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, ওসি (তদন্ত) আব্দুস সালাম, উপ-পরিদর্শক মো. জাকির হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসিরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
পিরোজপুর শহরের সিআইপাড়া সড়কের চাঁদমারি এলাকায় বলেশ্বর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বিক্রম কর্মকার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বিক্রম শহরের বসন্তপুল সড়কস্থ প্রশান্ত কর্মকারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বন্ধুর সাথে বলেশ্বর নদীতে বিক্রম কর্মকার গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। সদর থানার এস. আই মনিরুজ্জামান মুনির জানান, দুপুরে চাঁদমারি এলাকায় বলেশ্বর নদীতে কলেজ ছাত্র বিক্রম কর্মকার ও তার বন্ধু আরিফুল ইসলাম রাব্বি, আবির হোসেন, গোকুল সাহা, আনিছুর রহমান গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বিক্রম কর্মকার হঠাৎ করে পানিতে ডুবেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অর্ধশত শিক্ষক-কর্মচারী পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত
ঈদের আর এক দিন বাকী। সব শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদের আনন্দ থাকলেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী পরিবারের মাঝে নেই কোন ঈদের আনন্দ। তারা কিনতে পারেনি ঈদের নতুন কাপড়। উপজেলার কেসি টেকনিক্যাল কলেজের ২০ জন, বিজিএস মহিলা দাখিল মাদরাসার ১০ জন, কালাইয়া রাজিয়া রশিদ বালিকা মাদরাসার ১০ জন এবং টগড়া বালিকা দাখিল মাদরাসার ১০ জন সহ অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী এক যুগ ধরে প্রতিষ্ঠানে কর্মরত আছে। অথচ এমপিওভূক্তি না হওয়ায় তারা বেতন-ভাতা পাচ্ছেন না। এমনকি প্রতিষ্ঠান থেকেও তারা কোন বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে এই পরিবারগুলো এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিতবিস্তারিত পড়ুন
লেইস ফিতা, লাগবে লেইস ফিতা…
‘লেইস ফিতা লেইস’ ডাক শুনেই কিশোর কিশোরিরা বেরিয়ে আসতো ঘরের বাইরে। ফেরিওয়ালা মাথায় বাক্সে করে চুড়ি, ফিতাসহ নানা প্রসাধনী ও সাজসজ্জার উপকরণ নিয়ে হাজির হতো বাড়ির উঠেনে। কিন্তু এই ফেরিওয়ালারা এখন আর ‘লেইস ফিতা! লাগবে লেইস ফিতা’ বলে হাক দেন না। কিন্তু প্রসাধনী সামগ্রী ও অলংকারের বাক্স নিয়ে এখনো অনেক ফেরিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। শহরের যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে গেছে বাক্সবন্দি ব্যবসায়ী লেইস ফিতাওয়ালারা। মফস্বল বা গ্রামের পথেও তাদের পদচারণা কদাচিৎ ঘটে। তেমনি এক লেইস ফিতার ফেরিওয়ালার খোঁজ পাওয়া দেছে পিরোজপুরের কাউখালী উপজেলায়। আর এ লেইস ফিতার ফেরিওয়ালার ছবিটি তুলেছেনবিস্তারিত পড়ুন
