প্রধান সূচি

ইন্দুরকানীতে অর্ধশত শিক্ষক-কর্মচারী পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত

ঈদের আর এক দিন বাকী। সব শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদের আনন্দ থাকলেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী পরিবারের মাঝে নেই কোন ঈদের আনন্দ। তারা কিনতে পারেনি ঈদের নতুন কাপড়।

উপজেলার কেসি টেকনিক্যাল কলেজের ২০ জন, বিজিএস মহিলা দাখিল মাদরাসার ১০ জন, কালাইয়া রাজিয়া রশিদ বালিকা মাদরাসার ১০ জন এবং টগড়া বালিকা দাখিল মাদরাসার ১০ জন সহ অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী এক যুগ ধরে প্রতিষ্ঠানে কর্মরত আছে। অথচ এমপিওভূক্তি না হওয়ায় তারা বেতন-ভাতা পাচ্ছেন না। এমনকি প্রতিষ্ঠান থেকেও তারা কোন বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে এই পরিবারগুলো এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকছেন।

বিজিএস মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নিগার সুলতানা জানান, আমরা ১২ বছর ধরে শিক্ষকতা করলেও প্রতিষ্ঠান এমপিওভূক্তি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী শিকদার জানান, আমার প্রতিষ্ঠানের সাধারণ শাখায় ২০ জন শিক্ষক-কর্মচারী বেতন না হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial