পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির প্রস্তুতিমূলক সভা
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির উদ্যোগে ১০৬তম মহানামযজ্ঞের দিন নির্ধারণ ও দল বায়নার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মঠবাটীর রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মা সারদা সেবা সংঘের সভাপতি পরিতোষ রায়।
মহানামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকারের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, নবারুণ মহিলা সংঘের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, দুলাল বিশ্বাস, অধীর বিশ্বাস, দুলাল বাছাড়, বিকাশ বাছাড়, বিবেক ধর, পিন্টু ধর, প্রশান্ত রায়, পংকজ রায়, আশিষ রায় চৌধুরী, বিপুল সরকার, শিবপদ রায়, স্বপন রায়, শ্যাম মন্ডল, গৌর মন্ডল, প্রশান্ত মন্ডল, প্রভাত সরকার, ধ্রুব রুদ্র, সুভাষ দেবনাথ, সঞ্জয় সরকার, চৈতান্ন ঢালী, বাবলু সরকার, রনক বিশ্বাস, প্রনব রায়, সুরোজিৎ রায় ও দেবু বিশ্বাস। সভায় ঘোষাল, চেচুয়া ও মঠবাটী গ্রামের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আগামী ২২ চৈত্র মহানামযজ্ঞের অধীবাসের দিন নির্ধারণ ও দল বায়নার প্রস্তুতি গ্রহণ করা হয়।
