মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাতের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী।
দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
