বড় মাছুয়ায় মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বড় মাছুয়া ইউনিয়ন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম
আজাদী, পিরোজপুর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি, উপজেলা যুবলীগ সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ, মঠবাড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সোহেল, উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
