পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আয়োজনে বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কার্যালয়ে যুব আন্দোলন পিরোজপুর জেলার সভাপতি মুহাম্মাদ মনিরুল হাসান এর সভাপতিত্বে ও এইচ,এম,জিয়াউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদশে এর জেলা সভাপতি মাওঃ মোঃ ইয়াহইয়া হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওঃ শেহাবউদ্দিন কাশেমী,সম্পাদক(বামুক) মুহাম্মাদ ছিদ্দুকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ নজরুল আহসান পৌর সভাপতি আলহাজ¦ শেখ মুহাম্ম্দ ইলিয়াছ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি আরাফাতুর রহমান সাওন,প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,দাওয়াত ও প্রশিক্ষন সম্পাদক মাওঃ জাকারিয়া,প্রকাশনা সম্পাদক মাওঃ হাবিবুল্লাহ,আঃ আলিম,মোঃ কাওছার গাজী ও ইসলামী ই’শা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মোঃ তরিক প্রমূখ।
