প্রধান সূচি

ম্যানেজিং কমিটির সভাপতিতে আসাদুল কবিরের হ্যাট্রিক

আসাদুল কবির তালুকদার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয় বারের মত ঐ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মীর একেএম আবুল খায়েরের সভাপতিত্বে সভায় সদস্যদের ভোটে প্রতিষ্ঠাতা সদস্য আসাদুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য নাসির হায়দার, মিজানুর রহমান, রেজাউল কবির শিকদার, সেকান্দার আলী, শাহিনুর বেগম দাতা সদস্য রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মফিজুর রহমান, শাহনেওয়াজ পারভীন এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial