প্রধান সূচি

বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রি পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

জেলা ব্রান্ডিং বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোহাম্মাদ শাহরিয়ার মোক্তার।

কর্মশালায় জানানো হয়, বাগেরহাট জেলা ব্রান্ডিং বিষয় হিসেবে পর্যটনকে বেছে নেয়া হয়েছে। এ লক্ষে জেলায় পর্যটন বান্ধব সুযোগ সুবিধা সৃষ্টি ও পর্যটন স্পটগুলোর তথ্য তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial