ইন্দুরকানীতে ইয়াবাসহ নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে ১৪ পিস ইয়াবাসহ নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার উমেদপুর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত নারী ইয়াবা ব্যবসায়ী বুলু তালুকদার (৪০)কে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মানিক তালুকদারের স্ত্রী। মানিক তালুকদার বর্তমানে মাদক মামলায় পিরোজপুর কারাগারে রয়েছে।
আটক বুলুর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ৩টি মাদক মামলা রয়েছে। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলুকে ইয়াবাসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের হাট-বাজারে তাল শাসের কদর »
