Monday, May 28th, 2018
জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান মিঠু’র মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সড়ক দূর্ঘটনায় নিহত পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামান শিকদার মিঠু’র মাগফেরাত কামনায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান মো, মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা প্রশাসকের পৌর বাজার পরিদর্শন
পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী সোমবার পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, জেলা বাজার কর্মকর্তা, আব্দুল মান্নান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান সেখ আলম, সম্পাদক গোলাম মাওলা নকীবসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং বাজার দরের খোঁজখবর নেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসায়ীদের পশরা নিয়ে বসায় অসন্তোস প্রকাশ করেন এবং এসব অব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত ॥ ৮ পুলিশ সদস্য আহত
পিরোজপুরে মাদক বিরোধী অভিযোনে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন এবং মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়ায় থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত নিহত হয়েছে। এসময় ডিবি ও থানা পুলিশের ৮ সদস্য গুরুতর আহত হয়েছে। পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে পিরোজপুর শহরতলীর উত্তর কৃষ্ণনগর এলাকা থেকে মো. অহিদুজ্জামান অহিদ (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি ইউনিট। তার দেয়া তথ্যনুযায়ী রবিবার দিবাগতবিস্তারিত পড়ুন
কাউখালীতে মুক্তিযোদ্ধা ফিরোজ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আইরণ-জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিরোজকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার রাত ১০ টায় নিজ বাসভবনে মোস্তাফিজুর রহমান ফিরোজ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন দলের রাজনীতিবিদ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। পরে পুলিশের একটিবিস্তারিত পড়ুন
পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা আদায়ে বাঁধা দেয়ায়
নাজিরপুরে ইউপি সদস্যের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ
জেলার নাজিরপুরে পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা আদায়ে বাঁধা দেয়ায় সাইফুল ইসলাম (৪৬) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার দীর্ঘা ইউনিয়নের দক্ষিণ লেবুজিলবুনিয়া গ্রামে। আহত ওই ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার দীর্ঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, তার ওয়ার্ডে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৩৩ পরিবারের জন্য স্থানীয় সংসদস্যের মাধ্যমে সরকারী ভাবে পল্লী বিদ্যুতের লাইন বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি ওই এলাকায় বিদ্যুতের খুটিও এসেছে। এ সুযোগকে কাজে লাগিয়েবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষককের ৬ মাসের কারাদন্ড
জেলার নাজিরপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে আব্দুল মতিন খান (৪৮) নামে এক শিক্ষককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝুমুর বালা এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মতিন খান উপজেলার মধ্য জয়পুর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে। জানা গেছে, দন্ডপ্রাপ্ত আব্দুল মতিন খান উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রবিবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে এক পেয়ে তার গায়ে হাত দেয়। এ সময় ওই ছাত্রী বাথরুমে যাওয়ার কথাবিস্তারিত পড়ুন
পিরোজপুরের হাট-বাজারে তাল শাসের কদর
“তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে” কবির সে কবিতার মতো সারি সারি তালগাছ রাস্তার দু’ধারে কিংবা বিলের আইলে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। তাল গাছে ‘কানা বগীর ছা’ ও ‘বাবুই পাখির বাসা’ও নেই আগের মতো। কালের বিবর্তনে পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তাল গাছ। তবে ‘এক পায়ে দাঁড়িয়ে’ থাকা সেই তালগাছের কদর এখন বেড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তাল শাস ও পাকা তালের কদর রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত তাল শাসের চাহিদা বেড়েছে। পিরোজপুর জেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ইয়াবাসহ নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে ১৪ পিস ইয়াবাসহ নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার উমেদপুর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত নারী ইয়াবা ব্যবসায়ী বুলু তালুকদার (৪০)কে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মানিক তালুকদারের স্ত্রী। মানিক তালুকদার বর্তমানে মাদক মামলায় পিরোজপুর কারাগারে রয়েছে। আটক বুলুর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ৩টি মাদক মামলা রয়েছে। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলুকে ইয়াবাসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রি পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। জেলা ব্রান্ডিং বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলাবিস্তারিত পড়ুন
