প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবলীগ নেতা রিমান্ডে

ইন্দুরকানীতে আলোচিত বিকাশ এজেন্টের দোকান চুরির অভিযোগে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারিফকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার মামলা তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার এস আই মো. হুমায়ুন কবির পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উপজেলার ঘোষেরহাট বাজারে বিকাশ এজেন্ট আব্দুর রহিম হাওলাদারের দোকানের তালা কেটে সংঘবদ্ধ চোরাই চক্র নগদ ৪ লক্ষ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারিফ সিকদার ও বাজারের নৈশপ্রহরী এনায়েতকে আটক করে ওই মামলায় আদালতে পাঠান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial