প্রধান সূচি

চিতলমারীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিতুল বিশ্বাস (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোর রাতে চিতলমারী উপজেলার চিংগড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মিতুল উপজেলার চিংগড়ি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে।

পুলিশ এ সময় একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, ২ কেজি গাঁজা ও ১০০ পিস  ইয়াবা উদ্ধার করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল বিশ্বাস বলেন, মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে রাতে মিতুল বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্য মতে মাদকদ্রব্য উদ্ধার করতে যাওয়ার সময় চিংগুড়ি লুৎফর মেলেটারী বাড়ির বাগানে ওৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় মিতুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষনিক পুলিশও পাল্টাগুলি ছুটলে সহযোগী মাদকব্যয়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মিতুল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এছাড়া ওই বাগানে তল্লাশী চালিয়ে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, ২ কেজি গাঁজা ও ১০০ পিস  ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মিতুলের নামে ৯টি মাদক মামলা, হত্যা ও পুলিশের উপর হামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial