প্রধান সূচি

বাগেরহাটে ৬ মাদকসেবী আটক

বাগেরহাটে বিশেষ অভিযানে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদরে ২ জন, ফকিরহাটে ২ জন, কচুয়ায় ১ জন ও মোংলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial