বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মো. কামরুল ইসলাম (৩৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা নামক স্থনে মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিৎকিসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত কামরুল ইসলাম বাগেরহাট শহরের দাশপাড়া এলাকার মনি শেখ এর ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট-মোড়েলগঞ্জ রুটে ভাড়ায় মটরসাইকেল চালিয়ে আসছিল।
প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে কামরুল মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে আসছিল। পথিমধ্যে মোড়েলগঞ্জের আমতলা এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামরুল ইসলাম গুরুত্বর আহত হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
