পিরোজপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের অন্যায়-অনিয়মকে বন্ধ করতে এক ঝাঁক তরুন নিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের ৭ বছরের পদযাত্রা। দেশের বিভিন্ন জেলার সাথে পিরোজপুরেও এ সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার কেক কেটে ও পথ শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। পিরোজপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, লাল সবুজ উন্নয়ন সংঘের জেলা সভাপতি ওয়ালিদ শেখ সাগর, দিপ্তটিভির জেলা প্রতিনিধি কবির হোসেন, দৈনিক আজকালের খবর এর জেলা প্রতিনিধি ইমন চৌধুরী, সংঘের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সৈকত খান, কবির, আজিম, ইবনুল, সোহাগ শেখ প্রমূখ।
Please follow and like us:
« নাজিরপুরে ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত »
