প্রধান সূচি

নাজিরপুরে ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে নজরুল ইসলাম নামে এক শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় অভিযুক্ত ওই শিক্ষককে চাকুরী থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের যুগীয়া গ্রামের আকুলবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম শেখ গত ১৬ মে সকালে নিজ বাড়ীতে প্রাইভেট পড়নোর সময় নবম শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকার করলে শিক্ষক তাকে বাড়ীতে রেখে পালিয়ে যায়। পরে ওই শিক্ষক স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিতে চেষ্টা করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার হালদার জানান, এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় অভিযুক্ত শিক্ষককে চাকুরী থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial