Thursday, May 24th, 2018
নাজিরপুরে ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
পিরোজপুরের নাজিরপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে নজরুল ইসলাম নামে এক শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় অভিযুক্ত ওই শিক্ষককে চাকুরী থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের যুগীয়া গ্রামের আকুলবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম শেখ গত ১৬ মে সকালে নিজ বাড়ীতে প্রাইভেট পড়নোর সময় নবম শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকার করলে শিক্ষক তাকে বাড়ীতে রেখে পালিয়ে যায়। পরে ওই শিক্ষক স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিতে চেষ্টা করে।বিস্তারিত পড়ুন
বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়রের স্ত্রী হাবিবুন নাহার মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি বাগেরহাট জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে রির্টানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান,বিস্তারিত পড়ুন
আত্মসমর্পন করা বনদস্যুর ৫৭ সদস্য বাগেরহাট কারাগারে
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আনুষ্ঠানিকভাবে ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ২৮৪ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পন করা সুন্দরবনের ৬ বনদস্যু বাহিনীর ৫৭ জন সদস্যকে বাগেরহাট কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার রাত ১১টার আত্মসমর্পনকৃত দস্যুদের বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করা হলে ওইদিন রাতেই তাদের বাগেরহাট আদালতে প্রেরন করা। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাত ১১টায় আত্মসমর্পনকৃত দস্যুদের অস্ত্র ও গুলিসহ মোংলা থানায় সোপর্দ করা হয়। এসময় অস্ত্র আইনে র্যাব-৬ এর ডিএডি কামরুল ইসলাম এবং র্যাব-৮বিস্তারিত পড়ুন
বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে
ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
বাগেরহাট সরকারী পিসি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রফেসর মনোজ কান্তি মন্ডলের অপসারন দাবীতে অধ্যক্ষ অভিজিৎ বসুকে অবরোধ করলে তিনি উপাধাক্ষ্য শেখ মোস্তাহিদুল আলম রবিকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী ২৮ মের মধ্যে তাদের তদন্ত রির্পোট অধ্যক্ষের কাছে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ ছেড়ে পালিয়ে গেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোজ কান্তি মন্ডল। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী অলক কুমার পাল (৩৩) গুরুতর আহত হয়েছেন। তিনি পূজা উদযাপন পরিষদের বেমরতা ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে বেপরোয়া পিটিয়ে অচেতন অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা লুটে নেয়। এ ঘটনায় বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপদ প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক এডভোকেট মিলন কুমার ব্যানার্জীসহ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে জাকের পার্টির ইফতার মাহফিল
স্বরূপকাঠী উপজেলা ও স্বরূপকাঠি পৌর শাখার জাকের পার্টির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ রমজান উপজেলা অডিটরিয়ামে জাকের পার্টির আয়োজিত এ ইফতার মাহফিলে দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। উপজেলা শাখার সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন, জাকের পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক রোমান মৃধা, সাংগঠনিক মো. মাছুম খাঁন। ইফতার পার্টির সার্বিক পরিচালনায় ছিলেন মো. সেলিম রেজা, মো. মামুন সরদার। ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
