প্রধান সূচি

স্বরূপকাঠীতে ভেজাল বিরোধী অভিযান

ভ্রাম্যমান আদালতে জরিমানা ও কারাদন্ড প্রদান

জেলার স্বরূপকাঠী উপজেলার ভ্রাম্যমান আদালতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানাসহ সমর কান্তি সমদ্দার নামে এক ভূয়া ডাক্তার এবং মো. ফারুক হোসেন নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন এ দন্ড প্রদান করেন।
আদালতে সমর কান্তি সমদ্দার নামে ওই ভূয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং একই সাথে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জাল ব্যবসায়ী ফারুককে এক বছরের সশ্রম কারাদন্ড এবং নিত্যনন্দন নামে অপর এক মিষ্টির দোকান থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেডিকেল ও ডেন্টাল আইনে সমরকান্তি সমদ্দার, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ফারুক হোসেন এবং ভোক্তা অধিকার আইনে মিষ্টির দোকানিকে এ দন্ড প্রদান করা হয়েছে।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাওছার হোসেন বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial