প্রধান সূচি

শ ম রেজাউল ক‌রিম‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌লেন দ‌ক্ষিনবঙ্গ আয়কর আইনজীবী প‌রিষ‌দ

পি‌রোজপু‌রের না‌জিরপুর উপ‌জেলার কৃ‌তি সন্তান, সুপ্রীম কোর্ট আইনজীবী স‌মি‌তির সা‌বেক সাধারণ সম্পাদক, বাংলা‌দেশ বার কাউ‌ন্সি‌লের অর্থ ক‌মি‌টির সা‌বেক চেয়ারম্যান ও বাংলা‌দেশ আওয়ামী লী‌গের আইন বিষয়ক সম্পাদক সি‌নিয়র আইনজীবী শ ম রেজাউল ক‌রিম পুনরায় বিপুল ভো‌টে বাংলা‌দেশ বার কাউ‌ন্সি‌লের সদস্য নির্বা‌চিত হওয়ায় তা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন দ‌ক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী প‌রিষদ।
বুধবার রা‌তে ঢাকার ৩৩ নং তোপখানা রো‌ডের মেহেরবা প্লাজায় শ ম রেজাউল ক‌রি‌মের ল চেম্বা‌রে এ শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌নো হয়।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন দ‌ক্ষিনবঙ্গ আয়কর আইনজীবী পরিষদের সভাপতি বিবেক রায় রনি ও সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম শেখ সজীব সহ আর অনেকে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial