চিতলমারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
বাগেরহাটের চিতলমারীতে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন কালশিরা গ্রামের এমদাদুল হকের স্কুল পড়–য়া মেয়ে স্বপ্না আক্তার (১৬) পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্বপ্না কালশিরা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
Please follow and like us:
« শ ম রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানালেন দক্ষিনবঙ্গ আয়কর আইনজীবী পরিষদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ঘরের গ্রিল কেটে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট »
