পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান
পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌরসভা মাঠে অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী পরিষদকে সংবর্ধনা প্রদান করা হয়। পুনরায় নির্বাচিত সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ^াস, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি বিল্লাল মোড়ল, সম্পাদক শাহিন ইকবাল, সাবেক সম্পাদক স.ম. আব্দুর রব, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর দত্ত, এ্যাডঃ হুমায়ুন কাদির, সন্তোষ কুমার সরদার, গাজী শহিদুল ইসলাম খোকন, গ্রামীণ সোলার পাওয়ারের ইব্রাহিম শেখ।
ষোলআনা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জি,এম, শুকুরুজ্জামান, সম্পাদক ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদার, পরিচালক জি,এম, নাহিদুজ্জামান, ময়নুল ইসলাম, ইউসুফ আলী, হারুন-অর-রশিদ, নুরু গাজী, আব্দুল আজিজ, ডালিম সরদার, রাজিব মন্ডল। এরপর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
