প্রধান সূচি

চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

পিরোজপুরে বসুন্ধরা খাতা কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পিরোজপুরে বসুন্ধরা খাতা-কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

কালেরকন্ঠ শুভ সংঘ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা খাতা।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক দিলিপ কুমার মৃধা।

৮টি স্কুলের মধ্যে পিরোজপুর সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বের জন্য মনোনীত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কন্ঠ শুভ সংঘের সহ-সাধারণ সম্পাদক কুমার শুভ রায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্দে মাইনুল হাসান।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন সালেহ উদ্দিন সেলিম ও বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যাপক বাসুদেব দাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার হেনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা (খাতা) এরিয়া ম্যানেজার সোহেল ফকির, কালের কন্ঠ জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ। উপস্থাপনা করেন শুভ সংঘের নির্বাহী সদস্য সাবরিনা তিথি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial