গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে পিরোজপুর বিএনপির নেতাদের প্রচারনা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারের পক্ষে পিরোজপুর বিএনপি নেতৃবৃন্দসহ জোট নেতারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান। নগরীর ৪২নং ওয়ার্ডের নারায়নপুর করমতলা হিন্দু এবং খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আজ প্রচার প্রচারনা চালান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পেশাজীবী গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« ভান্ডারিয়ার ধাওয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় শ্রেণি কক্ষে ইসলাম নিয়ে কটুক্তি »
