Saturday, May 5th, 2018
ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ গড়ে তুলতে
পিরোজপুরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শণ
লাল কার্ড প্রদর্শণ করে ইভটিজিং, মাদক ও বাল্য বিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেছে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সারাদেশের মতো পিরোজপুরেও লাল সবুজ উন্নয়ন সংঘ পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, ধর্ষনসহ বিভিন্ন ইস্যুতে এক মতবিনিময় সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (সদর) রিয়াজ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বয়স উত্ত্বীর্ণ ও বিবাহিতদের নিয়ে ঘোষিত
ছাত্রলীগের উপজেলা কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
ছাত্রলীগের মঠবাড়িয়া উপজেলা কমিটি বাতিল করে জেলা কমিটি কর্তৃক গঠনতান্ত্রিকভাবে অযোগ্য ব্যক্তিদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক করা কয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক কমিটির সভাপতি নজরুল ইসলাম সোহেল লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের দুজন কর্মকর্তার নাম জেলা নেতৃবৃন্দ ঘোষণা করেন। সভাপতি পদে শরিফুল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মরতুজার যে নাম জেলা থেকে ঘোষণা করা হয় তারা দুজনই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কোন পদে থাকার যোগ্য নন। রাজু বয়স উত্ত্বীর্ণ এবং মরতুজা বিবাহিত। গঠনতন্ত্রেবিস্তারিত পড়ুন
পিরোজপুর থেকে অপহৃত ৩ বছরের শিশুকে বেনাপোল থেকে উদ্ধার
পিরোজপুর শহর থেকে ৩ বছরের এক শিশু অপহরনের তিন দিনের মধ্যে তাকে যশোরের বেনাপোল পোর্ট এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পিরোজপুর থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১ টার দিকে বেনাপোল পোর্ট এলাকার বলফিল্ড নামক স্থান থেকে বেনাপোল পুলিশের সহায়তায় হৃদয় নামের অপহৃত ঐ শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের এ সময় পুলিশ আটক করতে পারে নি। পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ২ মে বিকেল সাড়ে তিনটার দিকে পিরোজপুর শহরের রাজারহাট এলাকার একটি বাসা থেকে শিশু হৃদয়কে মাম চকলেট কিনেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় দুই সাংবাদিক আহত
স্বরূপকাঠীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপনের নেতৃত্বে একদল ছাত্রলীগ ক্যাডারদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছে। ক্যাডারদের পিটুনিতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছে স্বরূপকাঠী ইনকিলাব সংবাদদাতা ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ মিঠু। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিঠুর উপর হামলার আধা ঘন্টা আগে রফিকুল ইসলাম নামের স্থানীয় আরেক সাংবাদিককে বেদম মারধর করে ওই ক্যাডাররা। শুক্রবার রাতে স্বরূপকাঠী হাসপাতাল চত্বরে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাংবাদিক হাবিবুল্লাহ মিঠু বাদী হয়ে ছাত্রলীগ ক্যাডার মো. নুরুল্লাহ, মো. উজ্জল ও রিপনকে অভিযুক্ত করে থানায়বিস্তারিত পড়ুন
শিক্ষক শ্যামলকে সাময়িক বরখাস্ত
ভান্ডারিয়ায় শ্রেণি কক্ষে ইসলাম নিয়ে কটুক্তি
পৃথিবীতে সব মানুষ জন্ম গ্রহন করে হিন্দু অবস্থায় পুরুষ শিশুদের খাতনা করানো হয় বিধায় তারা মুসলমান আর মেয়ে শিশুদের খাতনা করানো হয়না বলে তারা হিন্দু থেকে যায়। এমন মন্তব্য করেছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশে এক হিন্দু শিক্ষক। ওই শিক্ষকের নাম শ্যামল চন্দ্র। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান)। এছাড়া মুসলিম মেয়েদের নিয়ে আরো বাজে মন্তব্য করায় মুসলমান শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি জানালে শিক্ষক শ্যামল চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ম্যানেজিং কমিটিরবিস্তারিত পড়ুন
গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে পিরোজপুর বিএনপির নেতাদের প্রচারনা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারের পক্ষে পিরোজপুর বিএনপি নেতৃবৃন্দসহ জোট নেতারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান। নগরীর ৪২নং ওয়ার্ডের নারায়নপুর করমতলা হিন্দু এবং খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আজ প্রচার প্রচারনা চালান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পেশাজীবী গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভান্ডারিয়ার ধাওয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রাম থেকে পিলার ব্যবসায়ী লাল মিয়ার ছেলে রাব্বী (২৮) নামের এক মাদক বিক্রেতাকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ শুক্রবার রাতে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। ভান্ডারিয়া থানার এস. আই. শহিদ জানান, আটক রাব্বীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন থেকে রাব্বী মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রাব্বীর বাবা মো. লাল মিয়া ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বছর তিনে পূর্বে লাল মিয়া বোতল টাইপের পিলারসহ গ্রেফতার হওয়ার পর সাজা খেটে বের হয়। বর্তমানে তার ছেলে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়।বিস্তারিত পড়ুন
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন || কৃষকের মুখে হাসি
পাইকগাছায় লবণাক্ত মাটিতে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজের আশানারূপ ফলন পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। পাইকগাছায় ৪১০ হেক্টর জমিতে উৎপাদিত তরমুজ থেকে প্রায় ২৩ কোটি ৩৭ লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৩৮ মেট্রিকটন। বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বেড়েছে তরমুজের আবাদ। চলতি মৌসুমে উপজেলায় ৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এদিকে অতিতের যে কোন সময়ের চেয়ে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হওয়ায় অধিক লাভবান হয়েছেন তরমুজ চাষীরা। সূত্রমতে, চলতি মৌসুমে উপজেলায় ৪১০ হেক্টর জমিতে উন্নত ড্রাগন ও পাকিজা জাতের তরমুজের আবাদ হয়েছে।বিস্তারিত পড়ুন
