প্রধান সূচি

পিরোজপুর থেকে অপহৃত ৩ বছরের শিশুকে বেনাপোল থেকে উদ্ধার

পিরোজপুর শহর থেকে ৩ বছরের এক শিশু অপহরনের তিন দিনের মধ্যে তাকে যশোরের বেনাপোল পোর্ট এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পিরোজপুর থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১ টার দিকে বেনাপোল পোর্ট এলাকার বলফিল্ড নামক স্থান থেকে বেনাপোল পুলিশের সহায়তায় হৃদয় নামের অপহৃত ঐ শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের এ সময় পুলিশ আটক করতে পারে নি।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ২ মে বিকেল সাড়ে তিনটার দিকে পিরোজপুর শহরের রাজারহাট এলাকার একটি বাসা থেকে শিশু হৃদয়কে মাম চকলেট কিনে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় বেনাপোল এলাকার মাহাবুব নামের এক মাদক ব্যবসায়ী। মাহাবুব শিশুটির পিতা শিকারপুর এলাকার বাসিন্দা সালাম সেখের ছেলে মাদক ব্যবসায়ী শহীদ শেখের মাদক ব্যবসার পার্টনার। একটি মাদক মামলায় শিশু হৃদয়ের মা খালেদা আক্তার বর্তমানে জেল হাজতে রয়েছে এবং পিতা শহীদ শেখ পলাতক। শিশুটি রাজারহাটের বাসিন্দা জনৈক তাসলিমা বেগমের কাছে লালিত পালিত হচ্ছিল।

গত ২ মে দুপুরে শিশুটির পিতার মাদক ব্যবসার পার্টনার মাহাবুব রাজারহাটের তাসলিমা বেগমের বাসায় এসে জানায় যে, সে শহীদের কাছে এক লাখ টাকা পায়। এ সময় তাসলিমা পূর্ব পরিচিত মাহাবুবকে দুপুরের খাবারের ব্যবস্থা করতে গেলে কৌশলে সে শিশু হৃদয়কে চকলেট কিনে দেয়ার বলে বাসার বাইরে নিয়ে আসে এবং তাকে নিয়ে বেনাপোল চলে যায়। পরে ঐ দিনই সো তাসলিমার মোবাইলে ফোন দিয়ে বলে যে, তার পাওনা এক লাখ টাকা পরিশোধ করে দিলে শিশু হৃদয়কে ফেরৎ দিবে। বিষয়টি তাসলিমা পুলিশকে জানালে পিরোজপুর থানা পুলিশ প্রাথমিকভাবে একটি জিডি করে শিশুটিকে উদ্ধারে নামে। পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে মাহাবুবেব অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুর থানার এস আই সজল ইসলাম ও এ এস আই সোহাগ রানার নেতৃত্বে পিরোজপুর থানা পুলিশের একটি দল যশোরের বেনাপোল পোর্ট পুলিশের সহায়তা নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযান চালায়। তবে এসময় বাড়ি তালাবদ্ধ অবস্থায় পায় পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে শনিবার সকালে শিশু হৃদয়কে পোর্ট এলাকার বলফিল্ড নামক স্থানের মাঠের মধ্যে ছেড়ে দিয়ে মাহাবুব পালিয়ে যায়।

ওসি এস. এম. জিয়াউল হক জানান, শিশুটির মা জেল হাজতে এবং বাবা পলাতক থাকায় শিশুটিকে বর্তমানে তার লালন-পালনকারী তাসলিমা বেগমের জিম্মাতেই রাখা হবে এবং এ অপহরণ ঘটনায় নিয়মিত মামলা রুজ করা হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial