প্রধান সূচি

মঠবাড়িয়ায় হত্যা মামালার বাদীকে হুমকির অভিযোগে ৬ বোন আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকার সাবেক ইউপি সদস্য আ: লতিফ হাওলাদার হত্যা মামলার বাদী ও তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগে মামলার অন্যতম আসামী নিহতের বড় ভাই আ: করিম হাওলাদারের ৬ মেয়েকে বুধবার বিকালে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রানী বেগম(৪৫), রীনা বেগম(৪০), লাভলী বেগম(৩৫), লীয়া বেগম(৩০), মাকসুদা বেগম(২৫) ও রেশমা বেগম(২২)। গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানাযায়, উপজেলার সবুজনগর গ্রামের চাঞ্চল্যকার লতীফ হত্যা মামলার ছয় নম্বর পলাতক আসামী আ. করীমের ছয় মেয়ে বুধবার বিকালে একত্রিত হয়ে মামলার বাদী ও পরিবারের উপর লাঠি-সোটা নিয়ে হামলা করার পরিকল্পনা করে। এসময় বাদী পক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ আবদুল করিমের ছয় মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানা পুলিশ আটককৃত ৬ বোনকে বৃহস্পতিবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য. গত ১৫ এপ্রিল জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে পিরোজপুর জেলা সদরে যাবার পথে তুলাতলা নামক স্থানে আবদুল লতীফকে কুিপয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় গত ১৭ এপ্রিল নিহত লতীফের ছেলে মো. মাহাবুব হওলাদার সুজন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এক আসামী বর্তমানে জেল হাজতে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial