প্রধান সূচি

পিরোজপুরের মানুষই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে … এ কে এম এ আউয়াল

পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, পিরোজপুরে আমার (একেএমএ আউয়াল) বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনই সফল হবে না। পিরোজপুরবাসী আমার সাথে রয়েছে। গুটি কয়েক সুবিধাবাদী লোক যারা ষড়যন্ত্র করছে তারা ছাড়া আমার বিরুদ্ধে কোন মানুষ নেই। তবে কোন ষড়যন্ত্রই ঠিকবে না। পিরোজপুরের মানুষ সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার বিকেলে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এমপি আউয়াল বলেন, ২০০৮ সালের নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরাজিত করে মহান জাতীয় সংসদকে কলঙ্কমুক্ত করেছি। সে নির্বাচনে নৌকার বিজয় এনে পিরোজপুরকে, বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছি। আগামী নির্বাচনে আবারও আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিবো। তিনি বলেন, প্রচন্ড ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে আজকের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। এতেই প্রমান করে পিরোজপুরের মাটি শেখ হাসিনার ঘাটি, পিরোজপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক এমপি সাফিয়া খাতুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুল, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবীর, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে রাতে কন্ঠশিল্পী ক্লোজআপ তারকা সালমা সঙ্গীত পরিবেশন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial