প্রধান সূচি

পিরোজপুর প্রেসক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনের বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্জ্ব হাবিবুর রহমান মালেক ও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসহাক আলী খান পান্না।
বাংলা বছরকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, নারী নেত্রী রুহিয়া বেগম হাসি, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক রেজাউল ইসলাম শামিম, শিরিনা আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার নারী নেত্রী সাংস্কৃতিক কর্মীসহ আরও অনেকে।
বর্ষবরন অনুষ্ঠানে সাংবাদিকদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্জ্ব হাবিবুর রহমান মালেক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial