প্রধান সূচি

প্রশ্নপত্র ফাসের অভিযোগে ইন্দুরকানীর দুই কলেজ শিক্ষকের কারাদন্ড

এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোনে ছবি তুলে প্রশ্নপত্র ফাসের অভিযোগে ইন্দুরকানীর দুই কলেজ শিক্ষককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় ওই দুই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এ কারাদন্ডের আদেশ দেন।

জানা যায়, শনিবার ইন্দুরকানী এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে বাইরে এনে ইন্দুরকানী কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আমিরুল ইসলামের বাড়ীতে বসে উত্তর তৈরী করা হচ্ছিল। এসময় খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসির নেতৃত্বে পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়ে ইন্দুরকানী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আমিরুল ইসলামকে ৪টি মোবাইল সেট ও ইংরেজি ২য় পত্রের ৪টি বইসহ আটক করে। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ প্রভাষক আব্দুল মালেক মিয়াকে ১ মাস ও প্রভাষক আমিরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পিরোজপুর কারাগারে পাঠিয়েছেন।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মোবাইল ফোনে প্রশ্ন তুলে নকল প্রস্তুত করার খবর পেয়ে প্রভাষক আমিরুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৪টি মোবাইল সেট ও ইংরেজি ২য় পত্রের ৪টি বইসহ তাদের আটক করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial