মরহুমা হালিমা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব-ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে গতকাল শুক্রবার বাদ জুমা দৈনিক ইত্তেফাকর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার মৃত্যু বার্ষিকী এবং সদ্য প্রয়াত তাঁর স্ত্রী হালিমা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত ছাড়াও বিশেষ ভোজের আয়োজন করা হয়। এসময় তাদের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাহমুদ হোসেন ও ছোট ছেলে ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো নারী-পুরুষ শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।
এদিকে এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাবোর্ডিংএ দোয়া মোনাজাত ও বিশেষ ভোজের আয়োজন করা হয়।
