প্রধান সূচি

Friday, April 6th, 2018

 

মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামী ভান্ডারিয়ার কায়কোবাদকে খুঁজছে পুলিশ

মঠবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামী ভান্ডারিয়ার দুর্ধর্ষ মাহাতাব উদ্দিন কায়কোবাদ আকনকে খুঁজছে পুলিশ। কায়কোবাদ ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম আকনের ছেলে। মঠবাড়িয়ায় একাধিক মামলায় সে পলাতক আসামী। জানাগেছে, কায়কোবাদ একজন প্রতারক প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ০২/১৮ ও সিআর ০৪/১৮ নম্বরের দুটি মামলা রয়েছে। সিআর ০২/১৮ মামলায় চলতি বছরের ২ জানুয়ারী আদালত তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করে। অপরদিকে সিআর ০৪/১৮ মামলায় একই বছরের ৩ জানুয়ারী গ্রেফতারী পরোয়ানা জারি করে। কায়কোবাদ মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে কুপিয়ে হত্যা চেষ্টার (যার দুইবিস্তারিত পড়ুন


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে … শ ম রেজাউল করিম

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নাই। বিশে^র সেরা প্রধানমন্ত্রী মধ্যে শেখ হাসিনা দ্বিতীয় হিসেবে আর্ন্তজাতিক স্বীস্কৃতি পেয়েছেন। বিশে^র সৎ প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ ৭ জনের মধ্যে শেখ হাসিনা একজন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমাদের নৌকায় ভোট দিতে হবে। দুর্নীতিবাজরা ও স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে।বিস্তারিত পড়ুন


মরহুমা হালিমা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব-ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে গতকাল শুক্রবার বাদ জুমা দৈনিক ইত্তেফাকর প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার মৃত্যু বার্ষিকী এবং সদ্য প্রয়াত তাঁর স্ত্রী হালিমা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত ছাড়াও বিশেষ ভোজের আয়োজন করা হয়। এসময় তাদের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাহমুদ হোসেন ও ছোট ছেলে ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিমসহ বিভিন্নবিস্তারিত পড়ুন


নাজিরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে দোকানসহ বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

নাজিরপুরে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিপক্ষের দোকানসহ বসতঘর দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল দুপুরে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে। এ সময় ওই প্রভাবশালীর ভাড়াটে সন্ত্রাসীরা তিন নারীকে মারধরসহ তাদের শ্লীলতাহানী ঘটিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী রিংকু ফকির নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বন্দরের বাসিন্দা মৃত আশরাফ আলী ফকির বিগত ৪০ বছর পূর্বে বন্দরের মসজিদ সংলগ্ন নদীর তীরের ১২০ বর্গ মিটার খাস ভুমি ডিসিআর গ্রহণ করেন। তিনি ওই ভুমিতে দোকান ঘর তুলে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুর পরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রেতাকে জরিমানা

কাউখালীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করার অপরাধে নান্টু সরদার (৫০) নামে এক মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিন বাজার মাছের দোকানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান চালান। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মাছে ফরমালিন বিরোধী অভিযানের পরিচালনার অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজার মাছ বাজারে ফরমালিন পরীক্ষার জন্য কীট বক্স এর মাধ্যমে পরীক্ষা করে এক মাছ ব্যবসায়ীর কাছে প্রায় ১২০ কেজির মত ফরমালিন মিশানো মাছ পাওয়া যায়। ফরমালিন যুক্ত মাছ বিক্রির অপরাধে মাছ ব্যবসায়ী ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামেরবিস্তারিত পড়ুন


বরিশালের সমাবেশ সফল করতে পিরোজপুরে মতবিনিময় সভা

৭ এপ্রিল শনিবার বরিশালে আয়োজিত সমাবেশ উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশমাতা আজ অবরুদ্ধ। এ সরকার জাল ও মিথ্যা নথি উপস্থাপনা করে সাজানো মামলায় ২ মাস কারাগারে মানবতার জীবন যাপন করছেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৭ এপ্রিল বরিশালে সমাবেশে অংশগ্রহন করে মুক্তির আন্দোলনকে তরান্বিত করার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন, জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial