প্রধান সূচি

নাজিরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে দোকানসহ বসতঘর দখলের চেষ্টার অভিযোগ

নাজিরপুরে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিপক্ষের দোকানসহ বসতঘর দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল দুপুরে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে। এ সময় ওই প্রভাবশালীর ভাড়াটে সন্ত্রাসীরা তিন নারীকে মারধরসহ তাদের শ্লীলতাহানী ঘটিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী রিংকু ফকির নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বন্দরের বাসিন্দা মৃত আশরাফ আলী ফকির বিগত ৪০ বছর পূর্বে বন্দরের মসজিদ সংলগ্ন নদীর তীরের ১২০ বর্গ মিটার খাস ভুমি ডিসিআর গ্রহণ করেন। তিনি ওই ভুমিতে দোকান ঘর তুলে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুর পর বর্তমানে ছেলে রিংকু ফকির সেখানে রাইস মিলসহ বসতঘর করে ভোগ দখলে রয়েছে।

বিগত ২/৩ বছর যাবৎ ওই বন্দরের সার ব্যবসায়ী শহীদ শেখ ওই সম্পত্তি থেকে রিংকু ফকিরকে উচ্ছেদ করে অবৈধভাবে দখলের পায়তারা করে আসছে। গত ২ এপ্রিল দুপুরে শহীদ শেখ ও তার ভাই রেজা শেখ ৫/৭জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রিংকু ফরিকের ওই ঘরে  ঢুকে তার স্ত্রী লামিয়া, শালিকা হ্যাপি ও শাশুড়ি ফরিদা বেগমকে মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং ঘরে তালাবদ্ধ করে দেয়। এ সময় তারা ওই তিন নারীর পড়নের কাপড় টানা হেছড়া করে তাদের শ্লীলতাহানী ঘটায়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র বলেন, আমি ছোট বেলা থেকে দেখে এসেছি আশরাফ আলী ফকির ওই জায়গা ভোগদখল করে আসছে। তার মৃত্যুর পরে তার ছেলেরা ভোগদখল করছে। শহীদ শেখ ওই জায়গার বৈধ মালিক হলে আইনী প্রক্রিয়ায় দখলে নিতে পারতেন। এভাবে প্রকাশ্যে দিবালোকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দখলের চেষ্টা করাটা বে-আইনি।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শহীদ শেখের সাথে কথা হলে তিনি ঘরটি আশরাফ আলী ফকিরের এবং তাদের দখলে রয়েছে বলে স্বীকার করে জানান, তিনি ওই সম্পত্তির রেকর্ডীয় মালিক। হাল জরিপেও তাদের নামে রেকর্ডভুক্ত হয়েছে। আশরাফ আলীর ছেলেরা অবৈধভাবে ভোগদখল করছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, ওই জায়গা নিয়ে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial