মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামী ভান্ডারিয়ার কায়কোবাদকে খুঁজছে পুলিশ
মঠবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামী ভান্ডারিয়ার দুর্ধর্ষ মাহাতাব উদ্দিন কায়কোবাদ আকনকে খুঁজছে পুলিশ। কায়কোবাদ ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম আকনের ছেলে। মঠবাড়িয়ায় একাধিক মামলায় সে পলাতক আসামী।
জানাগেছে, কায়কোবাদ একজন প্রতারক প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ০২/১৮ ও সিআর ০৪/১৮ নম্বরের দুটি মামলা রয়েছে।
সিআর ০২/১৮ মামলায় চলতি বছরের ২ জানুয়ারী আদালত তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করে। অপরদিকে সিআর ০৪/১৮ মামলায় একই বছরের ৩ জানুয়ারী গ্রেফতারী পরোয়ানা জারি করে।
কায়কোবাদ মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে কুপিয়ে হত্যা চেষ্টার (যার দুই পা কেটে ফেলা হয়েছে) মামলায় এজাহারভুক্ত আসামী । উক্ত মামলায় জামিন না নিয়ে এখন পর্যন্ত সে পলাতক রয়েছে। কায়কোবাদ দীর্ঘদিন ধরে পুলিশে চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, পলাতক আসামী কায়কোবাদকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
