বরিশালের সমাবেশ সফল করতে পিরোজপুরে মতবিনিময় সভা
৭ এপ্রিল শনিবার বরিশালে আয়োজিত সমাবেশ উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশমাতা আজ অবরুদ্ধ। এ সরকার জাল ও মিথ্যা নথি উপস্থাপনা করে সাজানো মামলায় ২ মাস কারাগারে মানবতার জীবন যাপন করছেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৭ এপ্রিল বরিশালে সমাবেশে অংশগ্রহন করে মুক্তির আন্দোলনকে তরান্বিত করার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জান চাঁন, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মৎসজীবী সম্পাদক তারিকুল ইসলাম নজিবুল, জেলা তাতী দলের সভাপতি বশির আহম্মেদ, জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
পরে সমাবেশ উপলক্ষ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়।
