প্রধান সূচি

পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতা ও এলিজা জামানের কারামুক্তি উপলক্ষে দোয়া মাহফিল

পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানের কারামুক্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এমডি বদিউজ্জামান শেখ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণার দিন রাজধানীর বকসীবাজার এলাকা থেকে এলিজা জামানকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সফরে আসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial