প্রধান সূচি

বাগেরহাটে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি :

“ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার বিষায়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজেন বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চদ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহীন হোসেন, সহকারী কমিশনার (ভোক্তা) ফারুক আল মাসুদ, জেলা বাজার নিয়ন্ত্রন কর্মকতা সুজাত হোসেন খান, ক্যাবের সাধারণ সম্পাদক অরিনদম দেবনাথ, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, আকমল হোসেন সাখী, সরদার সুকুর আহম্মেদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial