মঠবাড়িয়ায় দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বশির উদ্দিন।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা/ কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মকর্তা, গণ্যমান্যব্যাক্তিবগসহ বিভিন্ন পর্যায়ের বিপুর সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত »
