মঠবাড়িয়ায় শিশু মেলা
“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার মঠবাড়িয়া উপজেলা পরিষদ থেকে শিশু মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
শিশু মেলার র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের দর্শক শ্রোতা অংশগ্রহন করেন।
Please follow and like us:
« বাগেরহাট ১৮১ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর সোহ্রাওয়ার্দী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় »
