পিরোজপুরে ১৪ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর পৌর এলাকার পশ্চিম শিকারপুর থেকে মঙ্গলবার রাতে ১৪ বোতল ফেন্সিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক খালেদা পশ্চিম শিকারপুরের রায়েরকাঠী গ্রামের শহিদ শেখের স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই দিবাকর চন্দ্র এর পুলিশের একটি দল শিকারপুর এলাকা থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ খালেদাকে গ্রেফতার করে। এ বিষয়ে পিরোজপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ (সংশোধনী) ২০০৪ এর ১৯ (১) টেবিল ৩(ক)/২৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫ »
