পিরোজপুরে জাল আটক
পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার জাল আটক করেছে ঝাটকা রক্ষা টাক্সফোর্স। গত ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ঝাটকা রক্ষা কর্মসুচি টাস্ক ফোর্স কমিটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ অবৈধ জাল গুলি আটক করে। আটক জালের মধ্যে অবৈধ কারেন্ট জাল, চরগড়া, বেহুন্দিজাল ও জগৎবেল জাল। এ সময় জালে আটক বিপুল পরিমান ইলিশ মাছ জব্দ করা হয়। যা পরবর্তীতে স্থানীয় শিশু পরিবার, বৌ-ডুবি, বাদুরা ও গাজিপুর মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বর্ডিং এ বিতরণ করা হয়।
অভিযানে জব্দকৃত জাল রবিবার দুপুরে পিরোজপুর শহরের সার্কিট হাউজ এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন এবং মফিজুর রহমান।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জেলা মৎস্য বিভাগ জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুরের কঁচা ও বলেশ^র নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল আটক করে। যার আনুমানিক মূল্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।
আটক জাল পোড়ানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিষ বাছাড়, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
