Sunday, March 18th, 2018
পিরোজপুরে পরিবার পরিকল্পনা মেলা
পিরোজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। আজ রবিবার সকালে জেলা পরিবার পরিকল্পা কার্যালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় পরিবার পরিকলনা কার্যালয়ের পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন বিপিএম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম। দুই দিনব্যাপী এ মেলায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তর থেকে ২০টি ষ্টল করা হয়েছে।
পিরোজপুরে জাল আটক
পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার জাল আটক করেছে ঝাটকা রক্ষা টাক্সফোর্স। গত ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ঝাটকা রক্ষা কর্মসুচি টাস্ক ফোর্স কমিটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ অবৈধ জাল গুলি আটক করে। আটক জালের মধ্যে অবৈধ কারেন্ট জাল, চরগড়া, বেহুন্দিজাল ও জগৎবেল জাল। এ সময় জালে আটক বিপুল পরিমান ইলিশ মাছ জব্দ করা হয়। যা পরবর্তীতে স্থানীয় শিশু পরিবার, বৌ-ডুবি, বাদুরা ও গাজিপুর মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বর্ডিং এ বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মাচের্র ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পিরোজপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ পরিচালক কাজী তোফায়েল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা কালচারাল অফিসার তানজিন আফরিন। ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণে প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন নেছারাবাদ উপজেলার তালহা সুহাইব, মাধ্যমিক পর্যায়ে নেছারাবাদের আল ওয়াসি ইসলাম, উচ্চবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ রবিবার শহরের পোস্ট অফিস সড়কের দলীয় কার্যালয়ের মধ্যে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, বিএনপি নেতা শেখ শহিদুল্লাহ শহিদ, মীর্জা জহিরুল হক, এডভোকেট মনিরুল ইসলাম খান, ছাত্রদল নেতা সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত
বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। আজ রবিবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার দোনা নামক স্থানে এ সড়ক দূঘটনা ঘটে। এসময় এক ভ্যান চালক আহত হয়েছে। নিহতরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পি (৩৫) ও তার ছেলে ওমর হাওলাদার (৭)। ওমর হাওলাদার স্থানীয় দোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। মোড়েলগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রবিবার সকালে বাগেরহাট থেকে চীনা নাগরিক বহনকারী একটি পাজেরো গাড়ি দ্রত গতিতে মোড়েলগঞ্জের দিয়ে যাচ্ছিল। এসময় দোনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পার্শ্ব রাস্তা দিয়ে একটিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বসত ঘরে আগুন
বাগেরহাটে বসতঘরে আগুন লেগে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রবিবার দুপুর ২ টার দিকে শহরের বাসস্টান্ড সংলগ্ন গোবরদিয়া গ্রামের মো. মানিকের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বাড়ীটি ভাড়া নিয়ে জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাঁচগাহ গ্রামের বাসিন্দা আব্দুল হক বসবাস করে আসছিল। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল হক বলেন, ঘটনার সময় আমি শহরের বাসস্টান্ডে আমার দোকানে ছিলাম। আগুন দেখে আমার স্ত্রী বিনা বেগম ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যালয়ের মাঠে মঠবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপাতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কমল কির্ত্তনীয়া, শিক্ষক নেতা এম এ কুদ্দুস, আব্দুল লতিফ সিকদার, আব্দুর রাশেদ, শিক্ষানুরাগী সালাউদ্দিন ফারুক, সাংবাদিক আব্দুস সালাম আজাদী।
ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জেলার ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে। আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল হক জোমাদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। ক্রীড়া প্রতিযোগিতার ৭০টি ইভেন্টে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে।
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
জেলার মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা পান্নু খান (৭০), স্ত্রী শাহানা বেগম (৬০) ও মেয়ে বেবী আক্তার (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী রাজিব খান, রাকিব খান, ফয়সাল খানের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা পান্নু খানের ওপর হামলা চালায়। এসময় তার স্ত্রী শাহানা বেগম ও মেয়ে বেবী আক্তার মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এলেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ার ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন
পিরোজপুরের মঠবাড়িয়ার মিঠাখালী আজিজাবাদ দরবার শরীফ ও ইসলামী কমপ্লেক্স এর ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল শনিবার রাতে সম্পন্ন হয়েছে। শেষ দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পাংগাশিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মো. আতাউল্লাহ বোখারী। এছাড়া ওয়াজ করেন, বরগুনা জজকোর্ট জামে মসজিদের খতিব মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মো. নিজাম উদ্দিন, ভোলা করিমজান কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. ইয়াকুব শরীফ, মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দরবার শরীফের প্রতিষ্ঠাতা ঝালকাঠী হযরত কায়েদ সাহেব হুজুর (র:) এর সুযোগ্যবিস্তারিত পড়ুন
