প্রধান সূচি

মঠবাড়িয়ায় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যালয়ের মাঠে মঠবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপাতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কমল কির্ত্তনীয়া, শিক্ষক নেতা এম এ কুদ্দুস, আব্দুল লতিফ সিকদার, আব্দুর রাশেদ, শিক্ষানুরাগী সালাউদ্দিন ফারুক, সাংবাদিক আব্দুস সালাম আজাদী।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial