পিরোজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নানা আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পিরোজপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক। প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপত্বিতে এক সংক্ষিপ্ত আলোচনায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, সাংবাদিকদের শুধু নেগেটিভ সংবাদ নয়, গঠন মুলক ও সমালোচনা মুলক সংবাদ পরিবেশন করতে হবে। এতে করে মানুষ তার ভুলত্রুটি সংশোধন করে সঠিক পথে চলার সুযোগ পাবে।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পিরোজপুর প্রতিনিধি তানভীর আহমেদ এর সঞ্চালনায় সভায় বাংলাদেশ প্রতিদিনের ব্যতিক্রমী ধারার নিউজ প্রকাশের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, একে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ। এসময় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
